-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

প্রিয় মানুষকে কাছে পেতে মানুষজন কতকিছু করে। দেশের হয়ে ২২ গজে প্রতিনিধিত্ব করেন যে ক্রিকেটাররা, তারা যাদের কাছে প্রিয় তাদের সংখ্যা অগণিত। মুস্তাফিজুর রহমানের এমনই অগণিত ভক্তদের একজন করে বসেছেন অবাক করা এক কান্ড। সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে মুস্তাফিজের গ্রামের বাড়ি সাতক্ষীরা এসেছেন তিনি, শুধুমাত্র মুস্তাফিজকে দেখার জন্য।
চাঁপাইনবাবগঞ্জ থেকে সাতক্ষীরার দুরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। অনেকের কাছে এই দুরত্ব বিশাল মনে হলেও মুস্তাফিজের একনিষ্ঠ ভক্ত রাজীব ওয়াহিদ রনের কাছে যেন তা মামুলী। আর তাই এক বিভাগ থেকে আরেক বিভাগে পাড়ি দিয়ে মুস্তাফিজের সাথে দেখা করেন তিনি।
[caption id="attachment_24291" align="aligncenter" width="750"]
ছবি সৌজন্যঃ জাগোনিউজ[/caption]
পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে মুস্তাফিজ এখন অবস্থান করছেন সাতক্ষীরায় নিজের গ্রামের বাড়িতে। রাজীব সোজাসুজি সেখানেই গিয়ে হাজির হন। মুস্তাফিজের বাড়িতে দুইদিন থেকেছেনও তিনি। ভক্তের ভালোবাসায় জবাব দিয়ে হাসিমুখে বেশ খানিকটা সময় চুটিয়ে আড্ডা দিয়েছেন মুস্তাফিজ।
জাগোনিউজকে মুস্তাফিজ-ভক্ত রাজীব বলেন, ‘প্রিয় মানুষ, প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে অনুভূতি প্রকাশের নয়। মুস্তাফিজ ভাইয়া আমার পাশে বসলেন, তাকালেন, হাসলেন। সবকিছুই স্বপ্নের মত মনে হচ্ছিল।’
রাজীব ওয়াহিদ রনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চামাগ্রামে। তিনি মৃত এনামুল হক মোল্লার পুত্র। চাঁপাইনবাবগঞ্জের বাংলালিংক কাস্টমার কেয়ার অ্যান্ড সেলস সেন্টারে ম্যানেজার পদে চাকরি করেন তিনি।