-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেকটা টাইগারদের জন্য মোটেই সুখকর হলো না। প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ২৮২ রানে অলআউট করার পর নিজেরা গুটিয়ে গেছে মাত্র ১৪৩ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে ১৮১ রানে অলআউট করার পর টাইগারদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২১। ম্যাচের তৃতীয় দিনে বিনা উইকেটে ২৬ রানে শেষ করা বাংলাদেশ চতুর্থ দিনে আবার ব্যটিং ব্যর্থতার বেড়াজালে বন্দি। টি-ব্রেকের আগেই ১৬৯ রানে গুটিয়ে গেছে মুশফিকরা।
দলের এমন ব্যর্থতার জন্য ব্যাটসম্যানদের দুষলেন রিয়াদ। ম্যাচশেষে তিনি বলেন, "আমরা প্রয়োগ করতে পারিনি, প্রথম ইনিংসে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। উইকেট ভালো ছিল, এতে কোনও অজুহাত নেই। "
সাকিব-তামিমবিহীন বাংলাদেশ টেস্ট দল এমনিতেই ছিল নড়বড়ে। তাদের জায়গায় সুযোগ পাওয়া কেউ তেমন সুবিধা করতে পারেননি। অন্যদিকে সিনিয়র মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমও ছিলেন ব্যর্থ। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হবার পর দ্বিতীয় ইনিংসে রিয়াদ করেছেন মাত্র ১৬ রান। আর মুশফিক দুই ইনিংস মিলে করেছেন ৪৪ রান (৩১ ও ১৩)।
রবিবার ঢাকায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। সিলেটের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল রিয়াদের কন্ঠে, "আমরা অনেক বেশি শট খেলেছি অন্যদিকে উইকেট ভালোভাবে বুঝতে পারিনি। ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে। "
এদিকে সিলেট টেস্টের দুই ইনিংসেই ৫ উইকেটের দেখা পেয়েছেন বাংলাদেশের বামহাতি স্পিনার 




