-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
তবে এমন পরিস্থিতিতেও বাংলাদেশ দলে নেই কোনো চাপ। এমনটিই জানিয়েছেন সিলেট টেস্ট দিয়ে টেস্টে অভিষেক ঘটানো অলরাউন্ডার আরিফুল হক।
অভিষেকটা সুখকর হয়নি বলে আরিফুলের আক্ষেপ থাকতে পারে। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আবেগ অনুভূতিকে যথাসম্ভব চেপে রেখেই হয়ত মানিয়ে নিতে শিখেছেন। যার কারণে বাজেভাবে হেরে সিরিজে পিছিয়ে থেকেও দলের মত তার উপরও নেই কোনো চাপ।
বরং পরিবর্তিত একাদশ নিয়ে আগের চেয়ে ভালো পারফরম্যান্স প্রদর্শনের প্রত্যাশা তার। সাংবাদিকদের সাথে আলাপকালে আরিফুল জানান এমনটাই।
ঢাকা টেস্টে জয় পাওয়ার আশা নিয়ে তিনি বলেন, 'আমাদের কোনো চাপ নেই। আমাদের মূল বোলার মুস্তাফিজ আগের ম্যাচে খেলেনি। মুস্তাফিজ ফিরলে আমরা ম্যাচ জিততে পারব, সমস্যা হবে না।'
সিরিজ বাঁচাতে এই ম্যাচে শুধু হার এড়ালে তথা ড্র করলেই চলবে না, বাংলাদেশকে জিততেও হবে। তাই ম্যাচটি স্বাগতিক দলের জন্য বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে জয়ের ব্যাপারে আরিফুল দৃঢ়প্রতিজ্ঞই।
তিনি জানান, 'আমরা ইতিবাচক আছি, আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ, যেভাবেই হোক ম্যাচটা জিততে হবে।'
আরিফুলের মতে, শেষ ম্যাচ নিয়ে বেশি ভাবতে গেলে মানসিকভাবে পিছিয়ে যাবেন তারা। আর এ কারণে বেশি চিন্তা না করে ম্যাচে ভালো করার দিকেও মনোযোগ তার। তিনি বলেন, ' যদি শেষ ম্যাচ নিয়ে বেশি চিন্তা করি তাহলে মানসিকভাবে অনেক পিছিয়ে থাকব। আমরা এটা নিয়ে চিন্তা করব না। আমরা ম্যাচের প্রতিটি বলে মনোযোগ রাখব। সবাই একটা দল হয়ে খেলতে পারলে ম্যাচ জেতা কঠিন হবে না।'
উল্লেখ্য, দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ শুরু হবে আগামী ১১ নভেম্বর।