-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
টি-টোয়েন্টি দিয়েই জাতীয় দলে অভিষেক হয়েছিল আরিফুল হকের। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি খেলেছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। এরপরেই আসল ওয়ানডে দলে সুযোগ।
এশিয়া কাপের মতো বড় আসরে বাংলাদেশ দলে জায়গা পেয়ে উচ্ছ্বসিত আরিফুল বলেন, "ভালো লাগা তো কাজ করেই। তবে সেটির চেয়ে বড় কথা দলে জায়গাটা পোক্ত করতে হবে। ভালো খেলার চেয়ে বড় কিছু নেই। এই টুর্নামেন্টে আমার ওয়ানডে অভিষেক হবে কি না, জানি না। তবে দলে জায়গাটা পোক্ত করতে হবে, এটা আমার আপাতত লক্ষ্য।"
বাংলাদেশ ওয়ানডে দলে ফিনিশারের অভাব অনেক দিন থেকেই লক্ষ্য করা যাচ্ছে। ছয়-সাত নম্বরে সাব্বির রহমানকে দিয়ে অনেক চেষ্টা চালিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে লাভ হয় নি। বার বার ব্যর্থ হয়েছেন সাব্বির।যার ফলে এশিয়া কাপে সাব্বিরের বিকল্প হিসেবেই আরিফুলের সুযোগ মিলেছে।
আর ছয়-সাত নম্বরে ব্যাটিং করে অভ্যস্ত আরিফুল নিজের সেরাটা দেবার অপেক্ষায়, "ছোটবেলা থেকে ছয়-সাতে খেলে আসছি। এ ধরনের পরিস্থিতিতে খেলে আমি অভ্যস্ত। ওই পরিস্থিতিতে কী করতে হবে, সেটি নির্ভর করে আমার হাতে আসলে কত ওভার আছে। যদি ১০ ওভার থাকে, চিন্তাটাও তেমন থাকে। ৫ ওভার থাকলে আরেক চিন্তা। চিন্তাটা আসলে বড় করেই ব্যাটিংয়ে নামি। অনেক আগ থেকেই কঠিন পরিস্থিতি সামলে আসছি তো, এখন অভ্যস্ত হয়ে গেছি। চেষ্টা করি নিজের দুর্বলতা কাটিয়ে এই জায়গায় আরও কতটা ভালো করা যায়।"
উল্লেখ্য, লিস্ট এ ক্রিকেটে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। ২৫.৮৪ গড়ে করেছেন ১৬৫৪ রান। দুইটি শতক ও পাঁচটি অর্ধশতক রয়েছে আরিফুলের।