-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

তরুণ ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত তার ফর্মহীনতার পেছনে দায় দিচ্ছেন ইনজুরিকে, ‘আমি খেলার মধ্যে ছিলাম না দীর্ঘদিন। চোটে কারও হাত নেই। এটার কারণে ছন্দে নেই, সেটি কিন্তু নয়। চোট থেকে ফিরে বিপিএলে ঠিকমতো ব্যাটিংয়ের সুযোগ পাইনি। আমার ব্যাটিং অর্ডার হঠাৎ ওলটপালট হওয়ায় একটু সমস্যাও হয়েছে। ধীরে ধীরে কাটিয়ে ওঠার চেষ্টা করছি। আশা করি ধীরে ধীরে ছন্দ ফিরে পাব।’
টেস্ট স্পেশালিষ্ট বোলার কামরুল ইসলাম রাব্বির চুক্তি নিয়ে নেই কোনো মাথাব্যথা। তিনি বলেন,, ‘ক্রিকেট যখন কেউ খেলা শুরু করে তখন কেউ টাকার কথা ভেবে খেলে না। পরে খেলতে খেলতে টাকা, বেতন, চুক্তি এসব আসে। কীভাবে আবার চুক্তিতে ফিরব সেটা নিয়ে চিন্তিত নই। চিন্তাটা হচ্ছে আমার খেলা নিয়ে। চুক্তিতে তারা রাখবে কী রাখবে না, এটা বোর্ডের ব্যাপার। আমার ভাবনা শুধুই পারফরম্যান্স নিয়ে।’
ব্যর্থতার কারণে চুক্তি থেকে বাদ পড়াকে মেনে নিতে আপত্তি নেই বাঁহাতি ওপেনার সৌম্য সরকারের, ‘ভালো কিছু করতে পারিনি বলেই চুক্তিতে নেই। এমনভাবে ফিরতে চাই যাতে জাতীয় দলে জায়গাটা আর নড়বড়ে না হয়। ঘরোয়া ক্রিকেটে কিছু রান করে ফিরলাম এমন নয়। এমনভাবে ফিরতে চাই যেন জাতীয় দলে ধারাবাহিক ভালো খেলতে পারি। এসব নিয়ে ভাবতে চাই না। আমার কাজ ভালো খেলা। সেটাতেই মনোযোগ রাখতে চাই।’
আরেক বাঁহাতি ওপেনার ইমরুল কায়েস যেন কিছুটা অভিমানীই, চুক্তি থেকে বাদ পড়ার কারণে! তিনি বলেন, ‘এসব সয়ে গেছে। খারাপ সময় যাচ্ছে বলে ভালো সময় আসবে না, তা নয়। এসব নিয়ে এতটা উদ্বিগ্ন নই। জাতীয় দলে খেলাটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে বিসিবির সঙ্গে চুক্তি থাকলে আগ্রহ-তাড়না একটু বেশি থাকে। মনোযোগ আরও বেশি থাকে। কোথাও চুক্তিবদ্ধ থাকলে আপনার মধ্যে এমনি তাদের হয়ে ভালো কিছু করার তাড়না থাকে।’