-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
এই ম্যাচকে সামনে রেখে শনিবার সংবাদমাধ্যমের সাথে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এ সময় তিনি উইকেট সম্পর্কে নিজের ভাবনা ও দলের ক্রিকেটারদের অবস্থা জানান।
এই সিরিজের আগে বেশ কজন ক্রিকেটার ছিলেন চোট নিয়ে, চোট ছিল স্বয়ং মাশরাফিরও। তবে তিনি সুস্থ হয়েছেন জানিয়ে সুখবর দিয়েছেন আরও কজন ক্রিকেটারের ব্যাপারেও। যদিও জ্বরে ভোগা রুবেল হোসেনের খেলার ব্যাপারে এখনও নিশ্চিত করে বলতে পারেননি কিছুই; কারণ রুবেল রয়েছে ফিজিওর তত্ত্বাবধানে।
মাশরাফি বলেন, ‘আল্লাহর রহমতে ভালোর দিকে আছি। মুশফিকও ভালো অনুভব করছে। রুবেল হাসপাতাল থেকে কাল এসেছে, এন্টিবায়োটিক খেয়েছে। গায়ে জ্বর ছিল। ফিজিও ভালোভাবে দেখছে ওকে শেষ পর্যন্ত কী অবস্থা হয়। এছাড়া দলের সবাই এখন পর্যন্ত ভালো আছে। যে দুজন নেই (সাকিব-তামিম) তারা তো আগে থেকেই নেই।’
চোট নিয়ে খেলা প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি একটা ফরম্যাটে খেলি। এ কারণে টুকটাক সমস্যা হলেও এসব নিয়ে খেলি। কারণ আমি তো আর সব ফরম্যাট খেলছি না। পরের সিরিজকে সামনে রেখে এই সিরিজটা খেলা ইম্পরট্যান্ট, এভাবে চিন্তা করতে হয়। অন্যদের ক্ষেত্রে যেটা হয়- তারা সব ফরম্যাট খেলে; দলে না থাকলে চতুর্থ দিনের ক্রিকেট খেলে, এটা আমার ক্ষেত্রে হয় না।’
প্রথম ওয়ানডে ম্যাচকে সামনে রেখে আলোচনার বড় বিষয় হয়ে আছে মিরপুরের উইকেট। মাশরাফির দৃষ্টিতে, হোম অব ক্রিকেটের পিচ ‘আনপ্রেদিক্টেবল’। তিনি বলেন, ‘আমরা নিজেরাও জানি উইকেট আনপ্রেডিক্টেবল। হুট করে আচরণ পাল্টে ফেলে। হুট করে টার্ন করলে বা পরিবর্তন এলে যারা ব্যাট করছে বা মাঠের বাইরে আছে তাদের মাইন্ড সেটআপ পরিবর্তন করতে হয়। তবে এসব ক্ষেত্রে আমরা অভ্যস্ত হয়ে গেছি। সিনিয়র ক্রিকেটাররা ১০-১২ বছর ধরে এমন উইকেটে খেলছে।’
তবে উইকেটের বিরূপ আচরণ দেখা দিলে তাতে ভুগবে সফরকারী দলও। তাই সুবিধা কাজে লাগিয়ে জানিয়েছেন চ্যালেঞ্জিং লক্ষ্যও কেমন হতে পারে, ‘এক ক্ষেত্রে সুবিধাও আছে। উইকেটের আচরণ বদলে গেলে প্রতিপক্ষের জন্য খেলাও কঠিন হয়। ২০১৫ থেকে আমরা যখন খেলা শুরু করেছি আমাদের রেকর্ড ভালো। মানসিক কারণে কিছু জায়গায় ভালো করতে পারিনি তবে সবকিছু মিলিয়ে এমন উইকেটে আমাদের মানিয়ে নেওয়া খারাপ হয়নি।’
মাশরাফি আরও বলেন, ‘চট্টগ্রামে জানি ব্যাটিং উইকেটই হবে। স্লো বা টার্নিং উইকেট না বানালে ওটা ব্যাটিং বান্ধবই হবে। এই উইকেট এমন না। তবে ছেলেরা এতদিন খেলার পর এ নিয়ে অভিযোগ না দেওয়াই উচিত। তবে ২৫০-২৬০ করলে ওদের জন্য কঠিন হবে, এভাবে মাইন্ড সেটআপ রাখতে হবে।’





