-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
সেই ধারাবাহিকতায় সিরিজে বাংলাদেশের শুরুটাও হয়েছিল ভালো। শ্রীলঙ্কার বিপক্ষে এক জয়, জিম্বাবুয়ের বিপক্ষে দুই- ফাইনাল সবার আগে নিশ্চিত করার পরও ফাইনাল ও ফাইনালের আগের ম্যাচে শ্রীলঙ্কার কাছে দৃষ্টিকটু পরাজয়।
সেই ব্যর্থতার ক্ষত শুকোয়নি এখনও। আর সবার শুকালেও অন্তত ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শুকায়নি সেই ক্ষত। ত্রিদেশীয় সিরিজ জিততে না পারার আফসোস এখনও তাই পোড়ায় তাকে।
সোমবার ডিপিএলে আরও একটি জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পথে এক পা এগিয়ে রেখেছে মাশরাফির দল আবাহনী। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সাথে আলাপকালে মাশরাফি লিগের ব্যাপারে কথা বলেন।
তিনি বলেন, ‘লিগের শুরুতে জানতাম এ মৌসুমে পুরোটা খেলার সুযোগ আছে। যেহেতু টি-টোয়েন্টি খেলছি না। নিদাহাস ট্রফিতে যাওয়ার সুযোগ ছিল না। মাইন্ড সেটটা ওইরকম ছিল না, তবে প্রস্তুতি যেন ঠিকঠাক হয় পরের ওয়ানডে সিরিজ আসার আগে। এই লিগ তাই আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল।'
এবারের লিগে মাশরাফি গড়েছেন বেশ কয়েকটি রেকর্ড। এতে স্বভাবতই খুশি তিনি। মাশরাফির ভাষ্য, 'এখন পর্যন্ত সব ভালো যাচ্ছে। শুরু থেকে এখনো পর্যন্ত এটাই বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে।’
ত্রিদেশীয় সিরিজে হারের আক্ষেপ জানিয়ে তিনি বলেন, ‘পরিশ্রম তো করতেই হবে। আমি লাকে অনেক বিশ্বাসী, এটাও গুরুত্বপূর্ণ। চেষ্টা অবশ্যই করতে হবে। সবচেয়ে বেশি খুশি হতাম ট্রাই নেশন চ্যাম্পিয়ন হলে। তারপরও একটার পর একটা সিরিজ আসবে। চেষ্টা ও চালিয়ে যেতে হবে, কষ্টও করতে হবে। যতদিন খেলব। তারপর কিছু পেলে তো ভালোই লাগে। সেটা হলে ভালো লাগে, না হলেও পরের দিনে আবার উঠে একই কাজ করতে হয়। ওটা ধরে চলা খুব কঠিন।’