-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দ্বিতীয় দিনের খেলা শেষে মুশফিক জানান, ব্যাট করার সময় তাদের চিন্তা ছিল কীভাবে ইনিংসটিকে বড় করা যায় যাতে দ্বিতীয় ইনিংসে টাইগারদের ব্যাট হাতে নামতেই না হয়। একইসাথে তিনি জানিয়েছেন,
বড় সংগ্রহ পেলেও ইনিংসে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। সেখান থেকে কীভাবে ইনিংস গড়ার কাজ করেছেন, সেটি জানিয়ে মুশফিক বলেন, 'সেশন অনুযায়ী যদি বলি প্রতিটি সেশনের শুরুটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। বিশেষ করে প্রথম সেশনটা বেশি কঠিন ছিল আমাদের জন্য। সেই সময়ে ওদের সেরা বোলাররাই শুরু করেছিল। দিন যখন শুরু হয় তখন পেসাররা, সেরা বোলাররাই শুরু করে। দিনের শুরুতে ৮-১০ ওভার দেখে খেলা খুব গুরুত্বপূর্ণ। এর অর্থ কিন্তু এই না যে, সেই সময়ে রান করা সম্ভব না।'
প্রথম দিন মুমিনুলের সাথে পিচে দুর্দান্ত সময় কাটিয়েছেন ব্যাট হাতে। সেই প্রসঙ্গে তিনি বলেন, 'ইতিবাচক থাকতে হবে, একই সঙ্গে আমার অফ স্ট্যাম্প কোথায় সেটাও জানা জরুরি। সেদিক থেকে আমি ভাগ্যবান যে মুমিনুলের মতো একটা পার্টনার পেয়েছিলাম। ও যেভাবে খেলেছে, যেভাবে স্কোর বোর্ড সচল রেখেছে রানের চাপ একদমই ছিল না। এখানে শুধু ব্যাটিং করলেই হবে না, ওদের দুইবার অলআউটও করতে হবে। তার জন্য আমাদের কিছুটা সময়ও লাগবে। মুমিনুল যেভাবে ব্যাটিং করেছে সেটা আমার জন্য বাড়তি সুবিধা ছিল। তার জন্য ওকেও কৃতিত্ব দিতে হবে।'





