-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

গ্রামের বাড়িতে ঈদ পালন শেষে গত মঙ্গলবার ঢাকায় ফিরছিলেন জাতীয় দলের সাবেক ও বর্তমানে ঘরোয়া ক্রিকেট মাতানো ক্রিকেটার আব্দুর রাজ্জাক। সাথে ছিলেন স্ত্রী-সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। প্রাইভেট কারটি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় আসার পর গাড়ির চাকা ফুটো হয়ে খাদে পড়ে যায়। এতে মারাত্মক আহত হন রাজ্জাকের ছেলে, আহত হন রাজ্জাক ও তার স্ত্রীও।
ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও এর দুঃস্মৃতি ভুলতে পারেননি আব্দুর রাজ্জাক। বরং দুর্ঘটনার ভয়াবহতায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছেন তিনি। চেহারায় ভর করছে ভীষণ ক্লান্তি, কথাবার্তাও বলছেন খুব ধীরে-ধীরে।
দুর্ঘটনা প্রসঙ্গে নিউজ২৪এর সাথে আলাপকালে রাজ্জাক বলেন, 'চোখ বন্ধ করলেই ভাসছে দুর্ঘটনার সেই স্মৃতি। রাস্তায় যেতে পারছি না, গাড়ি দেখলেই ভয় লাগছে। হার্মস্ট্রিংয়ে যে চোট লেগেছে, সেজন্য ঢাকায় গিয়ে ফিজিওর সাথে দেখা করবো। দেখাবো যে কী অবস্থায় আছি। আমার মনে হয় এই ট্রিটমেন্টটা ঢাকায় করালেই ভালো হবে।'
দুর্ঘটনার ভয়াবহতা প্রকাশ করে রাজ্জাক বলেন, 'বেঁচে থাকার মতো কোনো অবস্থায় ছিলাম না। বেঁচে থেকে আমি মৃত্যুটাকে অনুভব করছি। আমার মনে হয় না, মানুষের জীবনে এর থেকে বড় কোনো দুঃস্মৃতি থাকতে পারে।'