-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

লিটন কুমার দাস। © গেটি ইমেজ[/caption]
সোমবার দুপুরের পরেই শুরু হয় বাংলাদেশের অনুশীলন। ছুটি শেষে গতকালই দলের সাথে যোগ দেন নিল ম্যাকেঞ্জি। অনুশীলনে সবকিছু ঠিক দেখছেন এই দক্ষিণ আফ্রিকান। তাড়াহুড়ো নয়, সবাইকে পর্যাপ্ত সময় দেবার কথা বলেছেন নিল।
তিনি বলেন, "এই মুহুর্তে আমার একজোড়া উন্মুক্ত চোখ আছে। আপনারা আমাকে নানা কথাই বলে যেতে পারেন, আমি কখনোই এটা নিয়ে তেমন কিছু ভাববো না। আমি সবাইকে গড়ে ওঠার জন্য যথেষ্ট সময় দিতে চাই। আমি তেমন কোন সমস্যা দেখতে পাচ্ছিনা এখানে। "
এশিয়া কাপে তামিমের সঙ্গী কে হবেন? এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত বিসিবি আস্থা রেখেছেন লিটন কুমার দাসে। সর্বশেষ উইন্ডিজ সিরিজের একদিনের ফরম্যাটে তামিমের সঙ্গী ছিলেন এনামুল হক বিজয়। কিন্তু একদমই সুবিধা করতে পারেন নি এই ডানহাতি ব্যাটসম্যান। তিন ম্যাচে করেছেন ৩৩ রান (০,২৩,১০)। এর পূর্বে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজেও ব্যর্থ ছিলেন বিজয়। তাই এশিয়া কাপের ১৫ সদস্যের দলে জায়গা হয় নি তাঁর।
এদিকে উইন্ডিজ সফরের ওয়ানডে দলে থাকলেও মূল একাদশে সুযোগ আসে নি লিটনের। কিন্তু এর পূর্বে একমাত্র অনুশীলন ম্যাচে ৭০ রান করেছিলেন লিটন। এরপর টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই খেলেছেন এই ক্রিকেটার। সেখানে করেছেন ৮৬ রান (২৪,১,৬১)।
এশিয়া কাপে তামিমের সঙ্গী হিসেবে লিটনেই আস্থা নিল ম্যাকেঞ্জির। তিনি বলেন, "আমার মনে হয় টি-টোয়েন্টিগুলোতে দাশ (লিটন) বেশ ভাল ইনিংস খেলেছে। তামিম অনেক রান পেয়েছে। আমার মনে হয় ৫ ওভারে ৭০ রান তোলা সঠিক নিশানায় চলার ধাপ হতে পারে।"