-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

অপরাজিত ৩৩৪ রানের ঐতিহাসিক ইনিংসটা উদযাপন করা হয়েছে কেক কেটে। বিসিএলের তৃতীয় দিনের খেলা শেষে বিসিবির পক্ষ থেকে কাটা হয় কেক। সেই কেকে ছিলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো এবং তামিম ইকবালের ছবি। নিচে ৩৩৪ নট আউটও লেখা ছিল। কেক কাটার সময় তামিমের পাশে ছিলেন রেকর্ডের পূর্বের মালিক রকিবুল হাসান।
৪২৬ বলে ৩৩৪ রানের ইনিংস খেলেন তামিম। ক্রিজে ছিলেন ৫৮৫ মিনিট। এ ইনিংস তিনি সাজান ৪২ চারে। এর আগে মোসাদ্দেক হোসেন সৈকত জাতীয় ক্রিকেট লিগের একটি ম্যাচে ২৮২ রানের ইনিংস খেলার পথে মেরেছিলেন ৩৭ চার। তাকে টপকে তামিম এখন প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে সবচেয়ে বেশি চার মারা বাংলাদেশি ব্যাটসম্যান।
ব্যাট হাতে এমন কীর্তিগাঁথার রচয়িতা তামিম ইকবালই ছিলেন মধ্যমণি। পূর্বাঞ্চলের ইনিংস ঘোষণার পর তামিম যখন মাঠ ছাড়ছিলেন তখন তাকে দেয়া হয় ' গার্ড অব অনার'। ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করার পর প্রতিপক্ষ দলের ক্রিকেটার ও আম্পায়াররা তাকে অভিনন্দনে ভাসান।
তামিম ইকবালের দুর্দান্ত এ ইনিংসের সুবাদে ৫৫৫ রান করে পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে লিড পায় ৩৪২ রানের। জবাব দিতে নেমে মধ্যাঞ্চলের সংগ্রহ ৩ উইকেটে ১১৫। ইনিংস হার পরাজয়ে তাদের ৭ উইকেটে করতে হবে ২২৭ রান।
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে 