-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার তামিম ইকবালকে এক শুভেচ্ছা জানিয়ে টুইট করে পাখতুন্স। তারা তাদের টুইটে লিখে, "২০১৬ টি-২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং পাখতুন্সের সবচেয়ে উৎসাহী ক্রিকেটার যিনি পাখতুন্সকে নিজের সেরাটা দিয়েছেন, তামিম ইকবালকে শুভ জন্মদিন। আমরা তোমাকে ভালোবাসি তামিম ইকবাল!।"
তামিমকে শুভেচ্ছা জানানো ঐ টুইটে পাখতুন্সের জার্সিতে তামিম ইকবালের একটি ছবিও ছিল। সেই ছবিতে বাংলাতেও শুভেচ্ছা জানানো হয় তামিমকে। ছবিতে লেখা ছিল, "শুভ জন্মদিন তামিম ইকবাল।"
১৯৮৯ সালের ২০ মার্চ চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তামিম ইকবাল। ২০০৭ সালে পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৫৪ টেস্ট, ১৭৯ আন্তর্জাতিক ওয়ানডে এবং ৬৫ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তামিম। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশর হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।
২০১৭ সালে প্রথমবারের মতো ছয় দলের অংশগ্রহনে আয়োজিত হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দশ ওভারের ক্রিকেট টুর্নামেন্ট টি-১০ ক্রিকেট লিগ। সেমি-ফাইনাল পর্যন্ত গিয়েছিল তামিম ইকবালের দল পাখতুন্স। সেমি-ফাইনালে পাঞ্জাবি লিজেন্ডসের কাছে ৯ উইকেটে পরাজিত হয়ে বাদ পড়ে পাখতুন্স। পাখতুন্সের হয়ে তিন ম্যাচে মাঠে নামেন তামিম ইকবাল। তিন ইনিংস ব্যাটিং করে ৪০.৫০ ব্যাটিং গড়ে ৮১ রান করেন তামিম। অর্ধশতক হাঁকান একটি। সর্বোচ্চ ৫৬।