-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

হাতে চোট নিয়েই ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরের উদ্বোধনী ম্যাচে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। তবে এতে বেড়েছে আরও বিপত্তি। টসে জিতে ব্যাট করতে নেমে লাসিথ মালিঙ্গার তোপে প্রথম ওভারেই ২ উইকেট হারায় বাংলাদেশ। পরের ওভারে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন তামিম।
ব্যথার পরিমাণ বেশি থাকায় চোটের ধরন জানতে এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। স্ক্যানে তামিমের বাঁহাতের কব্জিতে চিড় ধরা পড়ে। এরপর হাসপাতাল থেকে মাঠে ফিরে দলের বিপদে ৪৭তম ওভারের শেষ বলে এক হাতে ব্যাট নিয়ে উইকেটে নেমে পড়েন তামিম। মুশফিকের সাথে শেষ উইকেট জুটিতে মহাগুরুত্বপূর্ণ ৩২ রান যোগ করেন।
ম্যাচশেষে সংবাদ সম্মেলনে মাশরাফিকে প্রশ্ন করা হয়, ইনিংসের শেষে তামিমের আবার ব্যাটিংয়ে নামার সিদ্ধান্তটা ছিল কার? এমন প্রশ্নে মাশরাফি বলেন, "এই উত্তর তামিমের থেকে আসলে ভালো হবে। আমি কিছু বলি নি, সিদ্ধান্ত তামিমেরই ছিল। সে যদি ব্যাট করতে আসতে না চেত, কিছু বলার ছিল না। কেউ চাপ দেয় নি, সে নেমে গেছে। কৃতিত্ব তাঁর পাওয়া উচিত।"
[caption id="attachment_56758" align="aligncenter" width="640"]
লাকমলের ডেলিভারিকে এভাবেই এক হাতে সামাল দিচ্ছিলেন তামিম। ছবি: ভিডিও থেকে সংগৃহীত[/caption]
তামিমের আবারও স্ক্যান করানো হবে বলে জানিয়েছেন মাশরাফি। তবে আশঙ্কা দেখা দিয়েছে-পুরো টুর্নামেন্টে আর তামিমকে পাবে না বাংলাদেশ। দলের সেরা ব্যাটসম্যানের না থাকলে অনেক বড় ক্ষতি হবে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, "তামিমের আবারও স্ক্যান করানো হবে। আমরা জানি না, কি হবে! একটা ফাটল আছে, দুইদিন পর স্ক্যান হবে। তখন বলা যাবে। যদি আমরা তাঁকে টুর্নামেন্টে আর না পাই, তাহলে অনেক বড় ক্ষতি হবে। তবে আমাদের লাইনআপে আরও কিছু ক্রিকেটার আছে। দেখা যাক..."