-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

মঙ্গলবার সকাল ১০ টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে রওনা দেন তামিম ইকবাল। যাওয়ার আগের দিনগুলোতে রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান রানের বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তামিমকে।
এ বছরের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল পিএসএল। তবে করোনাভাইরাসের কারণে মাঝপথে থমকে গিয়েছিল টি-২০ টুর্নামেন্টটি। ১৪ নভেম্বর থেকে শুরু হবে অবশিষ্ট অংশের খেলা।
লাহোর কালান্দার্সের অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্রিস লিন নিজের নাম প্রত্যাহার করায় তার বদলি হিসেবে বাংলাদেশের তামিম ইকবালকে নেয় দলটি। শীর্ষে থেকে লিগ পর্ব সম্পন্ন করা মুলতান সুলতানস ইংলিশ অলরাউন্ডার মঈন আলির পরিবর্তে দলে ভিড়িয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু দেশ ছাড়ার আগে করোনভাইরাসে আক্রান্ত হওয়ায় খেলা হচ্ছে না রিয়াদের।
প্লে অফ পর্বে উঠেছে মুলতান সুলতানস, করাচি কিংস লাহোর কালান্দার্স, এবং পেশওয়ার জালমি। ১৪ নভেম্বর পিএসএলের প্রথম এলিমিনেটর খেলতে তামিম ইকবালের দল লাহোর কালান্দার্স মাঠে নামবে তারই পুরাতন দল পেশওয়ার জালমির বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচ জিততেই হবে তামিম ইকবালদের। এ ম্যাচ জিতলে ১৫ নভেম্বর প্রথম কোয়ালিফায়ারে (মুলতান সুলতানস বনাম করাচি কিংস) পরাজিত দলের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে নামবে তারা। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
পিএসএলে পাকিস্তানের ক্রিকেটার সোহেল আক্তারের নেতৃত্বে খেলবেন তামিম ইকবাল। এছাড়া দলটির স্কোয়াডে আছেন বেন ডাঙ্ক, হারিস রউফ, সামিত প্যাটেল, মোহাম্মদ হাফিজরা।





