-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন রুথ। তার অসুস্থতার কারণে নিজেকে অনেক গুটিয়ে নিয়েছিলেন স্ট্রাউস। শেষ পর্যন্ত মাত্র ৪৬ বছর বয়সেই স্বামী-সন্তানদের ছেড়ে রুথ পাড়ি জমিয়েছেন ওপারে।
স্ট্রাউসের মৃত্যুর শোকাবহ খবর জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের মাধ্যমে এক বিবৃতিতে স্ট্রাউস জানান, ‘অনেক দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমাদের জানাতে হচ্ছে যে, রুথ স্ট্রাউস দূরারোগ্য ফুসফুসের ক্যান্সারের সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে চলে গেছেন। স্যাম, লুকা ও আমি তাকে অনেক বেশি মিস করবো। রুথের সঙ্গে যারা মিশেছে জানে পরিবারকে সে কতটা ভালোবাসে এবং যত্ন নেয়। তবে আমাদের জন্য কিছুটা হলেও স্বস্তির যে সে জীবনের শেষ মুহূর্তে জন্মভূমি অস্ট্রেলিয়ায় তার ভালোবাসার মানুষদের সঙ্গে ছিল।’
অস্ট্রেলিয়ার ক্লাব ক্রিকেটে খেলার সময় ১৯৯৮ সালে সিডনির এক পানশালায় দেখা হয় অ্যান্ড্রু স্ট্রাউস ও রুথ স্ট্রাউসের। সেখান থেকে প্রেম, অতঃপর পাঁচ বছর পর পরিণয়। ২০০৩ সালে বিয়ে করার পর দুটি সন্তান জন্ম দেন এই দম্পতি- ১৩ বছর বয়সী স্যাম ও ১০ বছর বয়সী লুকা।
২০১৭ সালের ডিসেম্বরে রুথের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। অসুস্থ স্ত্রীর যত্নআত্তি করার জন্য ইংল্যান্ড ক্রিকেটের পরিচালকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছিলেন স্ট্রাউস। ক্রিকেট অঙ্গন থেকে ছিলেন বেশ খানিকটা দূরে। তবে এবার সবকিছু ছিন্ন করে স্ট্রাউসের স্ত্রী চলে গেছেন সবাইকে ফেলে।
স্ট্রাউসের ক্যারিয়ারে স্ত্রী রুথের অনেক অবদান ছিল। খেলোয়াড়ি জীবনে বেশ কয়েকবার নিজের সাফল্যের কারণ হিসেবে স্ত্রীর কথা উল্লেখ করেছিলেন স্ট্রাউস। ২০০৯ সালে ঘরের মাঠে অ্যাশেজ জেতার পর রুথকেই মূল কৃতিত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট, ১২৭টি ওয়ানডে ও ৪টি টি-২০ ম্যাচ খেলা স্ট্রাউস।