-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সোমবার ক্যাম্প নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন পেসার কামরুল ইসলাম রাব্বি। তিনি বলেন, 'আমরা এখানে সব কিছুই নিখুঁত করছি। ইয়র্কার, অফ কাটার যাই বলেন, সব কিছুই ভালো হচ্ছে। মাঠে কিভাবে প্রয়োগ করবো তা-ই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। পেস বোলিংয়ের মানসিক দিকটা নিয়েও আমরা কাজ করছি।'
আত্মবিশ্বাসের উপর জোর দিয়ে তিনি বলেন, 'আমি মনে করি, আমরা যারা পেস বোলার আছি তাদের আত্মবিশ্বাসে উন্নতি করতে হবে। আমরা হয়তো মাঠে অতটা আত্মবিশ্বাসী থাকি না। একটি জিনিস করতে চাচ্ছি সেটা হবে কী না তা নিয়ে দ্বিধায় থাকি। আমি হয়তো একটা ইয়র্কার করতে চাচ্ছি, আবার ভাবছি হয়তো ইয়র্কার করতে পারব না। এই না শব্দটা ভুলে যেতে হবে।'
তার ভাষ্য, 'আত্মবিশ্বাস নিয়ে বোলিং করতে হবে। কী হল তা পরে বোঝা যাবে। আত্মবিশ্বাস খুব গুরুত্বপূর্ণ। অন্য সব দেশের পেসাররা এদিক থেকে আমাদের চেয়ে অনেক এগিয়ে। ওরা সব সময় ইতিবাচক থাকে। মাঠে আত্মবিশ্বাসী হতে পারলে আমরা সবাই ভালো পারফর্ম করতে পারব।'
পেসাররা ক্যাম্পে কাজ করছেন যার যার দুর্বল জায়গা নিয়ে। রাব্বি বলেন, 'কেউ ইয়র্কার, কেউ অফ কাটার, কেউ লেগ কাটার নিয়ে কাজ করছে। সুইং, বাউন্সার নিয়ে কাজ হচ্ছে। যেখানে যে দুর্বল অনুভব করে সেখানে তাকে নিয়ে কাজ চলছে। খুব ভালো অনুশীলন হচ্ছে। লিগেও তার ফল পাচ্ছি।'
নিজের অফ কাটারের বিশেষত্ব তুলে ধরে রাব্বি বলেন, 'আমি অফ কাটার পুরোপুরি মাশরাফি ভাইয়ের কাছ থেকে শিখেছি। তিনি নতুন-পুরানো সব বলে খুব ভালো অফ কাটার করেন। অবশ্যই তিনি 