-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

এদিকে এখনও দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা না হলেও দলে ফাস্ট বোলার কামরুল ইসলাম রাব্বির থাকাটা অনেকটাই নিশ্চিত। শনিবার বিসিবির ইনডোরে অনুশীলনের সময় সাংবাদিকদের সাথে কথা বলেন রাব্বি। এ সময় বেশ আত্মবিশ্বাসী কণ্ঠেই তিনি জানান, দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ভয়ের কিছু নেই টাইগারদের।
বাংলাদেশ এখন বিশ্বের যেকোনো দলকে হারানোর সক্ষমতা রাখে জানিয়ে রাব্বি বলেন, 'আমরা এখন বিশ্বের যে কোনো টিমের সঙ্গে লড়তে পারি। ওদের উইকেটটা একটু আলাদা। আমাদের এখানে অত বেশি বাউন্স থাকে না। বাউন্সি উইকেটে সাকিব ভাই কিন্তু ২০০ করেছেন। মুশফিক ভাইয়েরও ভালো করার অভিজ্ঞতা আছে। আমাদের কাছে বাউন্সি উইকেটও কিছু না। ওদের বোলাররা যদি ভালো করতে পারে আমরাও পারবো।’
দেশের মাটিতে স্পিনাররা যেমনি ভালো করেন, বিদেশের মাটিতে তেমনি ভালো করবেন পেসাররা- এমনই প্রত্যাশা তার, ‘সাউথ আফ্রিকার মতো দেশে পেসাররা ভালো করে। আমাদের এখানে স্পিনাররা তাদের দায়িত্ব পালন করেছে বলেই আমরা জয় পেয়েছি। আর দেশের বাইরে গেলে আমাদের ওপর অনেক বেশি চ্যালেঞ্জ থাকে। যে পেসাররা ওখানে খেলবে তাদের ব্যাপারটা মাথায় নিয়ে নিতে হবে। স্পিনাররা দেশের মাটিতে ভালো করেছে, পেসারদের বিদেশে ভালো করতে হবে।’
বাড়তি বাউন্স আর গতি ছাড়া দক্ষিণ আফ্রিকায় পেসারদের জন্য বাকীসব স্বাভাবিকই থাকবে, এমনটাই মনে করছেন রাব্বি, 'ওখানের উইকেটে একটু বাউন্স থাকবে, একটু বেশি গতি থাকবে। অন্যকিছু প্রায় একই। যে বল ঘুরাতে পারে, সে সব জায়গায় পারবে। যে ব্যাট করতে পারে, সব জায়গায় পারবে।’
অস্ট্রেলিয়া সিরিজের দলে ছিলেন না- এমন পেসাররাও সিরিজ চলাকালে ছিলেন অনুশীলনের মধ্যে। ২৫ বছর বয়সী ডানহাতি পেসার মনে করিয়ে দিলেন সেটাই। রাব্বি বলেন, ‘যারা দলের বাইরে ছিল, তারা যেন অনুশীলনের ভেতর থাকে সে ব্যবস্থা করা ছিল। অনুশীলনে যেন কোনও গাফিলতি না হয়, সেভাবে আমরা কাজ করেছি।’