-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

রোববার মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন রাব্বি। তিনি জানান চুক্তি থেকে বাদ পড়ায় তার ভালো করার ক্ষুধা আরো বেড়ে গিয়েছে। পারফরম্যান্স করে চুক্তিতে ফিরতে মুখিয়ে আছেন তিনি।
তিনি বলেন, "চুক্তি থেকে বাদ পড়ার দুটি দিক রয়েছে। আপনি শুধু বাদ পড়া নিয়ে চিন্তা করলে একটি। আরেকটা হলো এসব না ভেবে শুধু খেলা নিয়ে ভাববেন।"
কেন্দ্রীয় চুক্তিতে থাকলে তা আত্মবিশ্বাস দিলেও বাদ পড়ার পর ভালো করার ক্ষুধাটা তার বেড়ে গিয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, "পারফর্ম করেছিলাম বলেই চুক্তিতে ছিলাম। এখন আমি নেই মানে এই নয় আমি ফিরে আসতে পারব না।"
"কেন্দ্রীয় চুক্তিতে থাকলে আত্মবিশ্বাস কাজ করে। আমি চুক্তিভুক্ত খেলোয়াড় ছিলাম। এটা আত্মবিশ্বাস যোগায়। একটা জিনিস হারানোর পর ওটা পাওয়ার জন্য অনেক ক্ষুধা থাকে। আমি হারিয়েছি কিন্তু ক্ষুধাটা বেড়েছে। আগের থেকে ভালো করে আবারও ফিরে আসতে চাই," বলেন রাব্বি।
চুক্তি থেকে বাদ পড়লে বিসিবির বেতন বন্ধ হয়ে যায় ক্রিকেটারদের। এক্ষেত্রে আর্থিক সমস্যা কিছুটা দেখা দিলেও শুধুমাত্র এ বেতনের ওপর ক্রিকেটাররা নির্ভরশীল নয় বলে জানান রাব্বি।
সামনে 