-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

সম্প্রতি বিডিক্রিকটাইমের সাথে একান্ত আলাপকালে তামিম জানান, এখন পর্যন্ত অনেক কিছু অর্জন করলেও পাওয়ার মত আরও অনেক কিছুই বাকি আছে তার। শুধু ব্যক্তিগত ক্ষেত্রেই নয়, দলীয় অর্জনের বিবেচনায়ও অনেক প্রাপ্তির খোঁজে আছেন জাতীয় দলের এই ড্যাশিং বাঁহাতি ওপেনার।
‘এখনো অনেক কিছু পাওয়ার আছে।’- এমনটি উল্লেখ করে তামিম ইকবাল বলেন, ‘জাতীয় দলে খেলছি এটিই সবচেয়ে বড় পাওয়া। দেশের জন্য খেলার চেয়ে বড় পাওয়া তো আর কিছু নেই।’
‘তবে ব্যক্তিগত লক্ষ্য বলুন, দলীয় লক্ষ্য বলুন; আমরা কোন অবস্থানে দলকে দেখতে চাই- এমন আরও অনেক লক্ষ্যই আছে। ঐ লক্ষ্যগুলো যেদিন পূরণ করতে পারব অবশ্যই জানাব।’- যোগ করেন তামিম।
বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার তামিম খেলতে যাচ্ছেন নিজের চতুর্থ বিশ্বকাপ। ২০০৭ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলার সময় তামিম ছিলেন তরুণ। এখন সিনিয়র ক্রিকেটারের ভূমিকা নিলেও তরুণদের সহায়তায় সুযোগ পেলেই এগিয়ে আসেন, নিজেও তাদের কাছ থেকে নেন সহযোগিতা।
তামিমের ভাষ্য, ‘জুনিয়র হোক বা আমার বন্ধু হোক, আমি সবসময় সবাইকে সাহায্য করতে চেষ্টা করি। আমারও মাঝে মাঝে কিছু দরকার হলে ওদের কাছে যাই।’
সতীর্থদের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তা জানিয়ে তামিম বলেন, ‘পরিবারের চেয়েও টিমমেটদের সাথে বেশি সময় কাটাই। তাই তাদের মাঝে সুসম্পর্ক থাকাটা জরুরী।’
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে 