-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
ইংল্যান্ডে তামিমকে চিকিৎসা বিষয়ক পরামর্শ দেবেন অ্যাথলেটদের প্রিয় চিকিৎসক ডেভিড ইয়াং। তিনিই বলে দেবেন তামিমের সুস্থ হওয়ার জন্য পরবর্তী করনীয়সমূহ।
এ প্রসঙ্গে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘চিকিৎসককে দেখাতে তামিম কাল ইংল্যান্ডে যাচ্ছেন। ওখানকার চিকিৎসকই ঠিক করবেন এখন তাকে কী করতে হবে। অস্ত্রোপচার করাতে হবে কি না, সেটি তাই এ মুহূর্তে বলতে পারছি না। আমাদের মেডিকেল টিম বিষয়টি দেখছে।’
তবে অস্ত্রোপচার লাগলেও সেটি হবে না তামিমের এই সফরেই। এমনটিই জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, ‘আপাতত শুধু চোট পাওয়া হাতটা দেখাতেই তামিম যাচ্ছে। ওখানে ড. ডেভিডের কাছে কাছে সে যাচ্ছে। আমরা এক্স-রের ছবি স্ক্যান করে পাঠিয়েছি। তবে চিকিৎসক নিজ চোখে একবার তামিমের চোট দেখতে চান।’
দেবাশীষের প্রত্যাশা, অস্ত্রোপচার লাগবে না তামিমের, সেরে উঠবেন ছুরির স্পর্শ ছাড়াই। তিনি বলেন, ‘যত দূর জানি, সে হাত দেখিয়েই চলে আসবে। আশা করছি অস্ত্রোপচার লাগবে না। ইংল্যান্ডের চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পুরো বিষয়টা দুবাই থেকে দলের ফিজিও থিলান চন্দ্রমোহন সমন্বয় করছে।’
তামিম দলে না থাকায় ভোগান্তি পোহাচ্ছে টাইগারদের টপ অর্ডার। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে তামিম ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত ক্রিকেটের সেই ধারাবাহিকতা ভাঙে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মারাত্মকভাবে চোট পেলে। যদিও প্রাথমিক চিকিৎসা শেষে এই ভাঙা হাত নিয়েই শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ব্যাট করেছিলেন তামিম। তার সেই দুঃসাহসিকতা কেড়ে নিয়েছিল ক্রিকেট বিশ্বের প্রশংসা। তবে সেই প্রশংসার আড়ালে দলের জন্য ছিল দুঃসংবাদ। এই চোটের কারণে তামিম যে অনুপস্থিত থাকতে পারেন জিম্বাবুয়ে সিরিজেও!