-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

আসরের মাঝপথে কোনো খেলোয়াড়ের চোট ছাড়াই এভাবে ডাক পাওয়ার দৃষ্টান্ত বিরল। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার ফ্লাইটে চেপে আবুধাবি পৌঁছেছেন রাতে। সেখানে গিয়ে বিশ্রামের সুযোগ পাননি বললেই চলে। মানসিক যে অল্পবিস্তর প্রস্তুতি, তা নিয়েই নেমে পড়েছেন এগারো মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে খেলতে। যদিও নিজের পজিশনে, অর্থাৎ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামেননি। তবে টপ অর্ডারের বিপর্যয়ের দিনে ৬ নম্বর ব্যাটসম্যান হিসেবে নেমে ব্যাটিং উদ্বোধন করার চেয়ে অল্প একটু যা কম সময়ই পেয়েছেন ইমরুল।
সেই সুযোগেই বাজিমাত। দলের অন্যতম সেরা অস্ত্র মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে খেলে গেছেন দেখেশুনে, ধীর-স্থির ভঙ্গিতে। রিয়াদের বিদায়ের আগে তুলে নিয়েছেন অর্ধ-শতক। মনে রাখার মত প্রত্যাবর্তনের দিনের শুরুতেই অবশ্য গড়েছেন এক কীর্তি। সেই কীর্তি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০০ রানের মালিক বনে যাওয়ার।
২০১৭ সালের ২২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইস্ট লন্ডনে খেলেছিলেন ১ রানের ইনিংস। সেই ইনিংসের পর রান সংখ্যা দাঁড়িয়েছিল ১৯৯৮-এ। ২ রানের অপেক্ষা ইমরুলকে করতে হয়েছে প্রায় এক বছর! রোববার নিজের ৭২ রানের ঝলমলে ইনিংসের দ্বিতীয় রানটি নেওয়ার সাথে সাথেই ইমরুল গড়েছেন রেকর্ড। দেশের ক্রিকেটের ইতিহাসে চতুর্থ দ্রুততম দুই হাজার রানের মালিক তিনি।
ক্রিকেটে রানের সংখ্যা বাড়াতে হয় ইনিংস খেলেই, সময়ের বিচারে নয়। তাই ইমরুলের এই দ্রুততমর ক্রমধারায় অন্তর্ভুক্ত হওয়ার রেকর্ডটাও ইনিংসের বিচারেই। বাঁহাতি এই ওপেনারের আগে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন আরও সাত জন ক্রিকেটার। এদের মধ্যে সবচেয়ে দ্রুততম দুই হাজার রানের মালিক হওয়ার রেকর্ডটি শাহরিয়ার নাফিসের দখলে। জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান এই কীর্তি গড়েছেন ৬৫ ইনিংসে। এর পরের নাম দুটি হল- 