-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

জেমস টেলর। ছবি: গেটি ইমেজ[/caption]
সাবেক ইংলিশ ক্রিকেটার জেমস টেলরের খেলোয়াড়ি জীবন সংক্ষিপ্ত হওয়া নিয়ে যদি কোনো আক্ষেপ থেকে থাকে, তবে তা দূর হয়ে যাবে এখন। খেলোয়াড়দের মতই বড় এক দায়িত্ব যে চেপেছে তার ঘাড়ে! ইংল্যান্ডের একসময়ের প্রতিভাবান ব্যাটসম্যানকে জাতীয় দলের নির্বাচক হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
পূর্ণকালীন নির্বাচক হিসেবে নিয়োগ পেয়ে স্বভাবতই উচ্ছ্বাস ঠিকরে পড়ছে জেমস টেলরের চোখেমুখে। নতুন ভূমিকায় ইংল্যান্ড ক্রিকেট দলে যুক্ত হতে পেরে ভীষণ রোমাঞ্চিত তিনি। সেই সাথে অনুভব করছেন গর্বও।
টেলর বলেন, ‘ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত হতে পেরে এবং ইসিবির এই দায়িত্ব পেয়ে রোমাঞ্চ অনুভব করছি আমি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। নিয়োগ পেয়ে আমি ভীষণ গর্ববোধ করছি।’
২০১৬ সালের শুরুর দিকে অসুস্থতার কারণে ক্রিকেট খেলা থেকে চিরতরে বিদায় নিতে হয় টেলরকে। তার বিদায় ইংল্যান্ড দলের জন্যও ছিল বড় ধাক্কা। কেননা যতদিন ২২ গজে সময় কাটিয়েছেন। ক্রমেই হয়ে উঠছিলেন ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাণভ্রমরা। দুরারোগ্য হৃদরোগ জাতীয় অসুখ অ্যারিথমোজেনিক রাইট ভেনট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি বাঁধালে ডাক্তাররা তাকে ক্রিকেট খেলা থেকে দূরে থাকার পরামর্শ দেন। এরপরই অবসর নিতে হয় টেলরকে।
তবে খেলা ছেড়ে দিলেও ক্রিকেট ছাড়তে পারেননি টেলর। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরবর্তী জীবন শুরু করেন ধারাভাষ্যকার হিসেবে। এই ভূমিকায় বেশ প্রশংসা ও জনপ্রিয়তাও অর্জন করেন তিনি। এবার ইংল্যান্ড দলের নির্বাচকের দায়িত্বই পেয়ে গেলেন। ব্যাট হাতে দলের পক্ষে অবদান রাখতে না পারলেও তার মতই প্রতিভা বাছাই করার কাজটুকু এবার খুব ভালোভাবে করতে পারবেন ১৯৯০ সালে নটিংহ্যামে জন্ম নেওয়া এই ক্রিকেট ব্যক্তিত্ব।