-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বার্মিংহামে বৃষ্টির কবলে পড়ে ফাইনাল ম্যাচটিও। বৃষ্টি থামলে আম্পায়াররা ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনেন ১৬ ওভারে। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান জড়ো করে সারে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান আসে তারকা ওপেনার জেসন রয়ের ব্যাট থেকে।
৪৭ বলের মোকাবেলায় ৭টি চার ও ১টি ছক্কা হাঁকান রয়। এছাড়া ৩টি চার ও ২টি ছক্কায় ২৩ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন লরি ইভান্স। ৯ জন ব্যাটসম্যান ক্রিজে নামলেও দলের পক্ষে আর কারও স্কোরই দুই অঙ্কের দেখা পায়নি। নটিংহ্যামশায়ারের পক্ষে ম্যাচসেরা ড্যানিয়েল ক্রিশ্চিয়ান একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া দুটি উইকেট শিকার করেন জ্যাক বল।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৯ রানের মধ্যেই অ্যালেক্স হেলস, জো ক্লার্ক ও সামিত পেটেলকে হারিয়ে বসে নটিংহ্যামশায়ার। এরপর দলের বিপর্যয় সামাল দেন বেন ডাকেট ও পিটার ট্রেগো। ২১ বলে ৩১ রান করে ট্রেগো বিদায় নিলে ড্যানিয়েল ক্রিশ্চিয়ানকে নিয়ে জয় নিশ্চিত করেন ডাকেট।