-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

বুধবার স্কোয়াডের খেলোয়াড়দের বিপ টেস্ট শেষে সাংবাদিকদের মুখোমুখি হন সাদমান। এ সময় তিনি জানান, মূল স্কোয়াডে থাকা তার স্বপ্ন।
সাদমান বলেন, ‘স্বপ্ন তো থাকে জাতীয় দলের ১৫ সদস্যের মধ্যে থাকার। এ জন্য যতটুকু করা দরকার আমি করবো। টিমকে যতটা হেল্প করা দরকার আমি আমার সাধ্যমত করবো। সবাই যেমন চায়, আমি অতটুক দিবো। বাকিটা দেখা যাক কি হয়।’
আনুষ্ঠানিক অনুশীলনের প্রথম দিন সম্পর্কে তিনি বলেন, ‘প্রথম দিন অবশ্যই ভালো ছিল। আর নিজের কাছে ভালো লাগছে। জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছি শোনার পর থেকে বাসায়ও সবাই খুশি। নিজের তো ভালো লাগা ছিলই।'
তিনি আরও বলেন, 'আজকে অনুশীলনে আসলাম। সবার সঙ্গে সব শেয়ার করলাম। দেখলাম সবাই খুব ফ্রি। সবাই খুব সাহায্য করছিল।’
বিপ টেস্টে সবাই ফিট আছে জানিয়ে সাদমান বলেন, ‘বিপ টেস্টে সবাই ভালো ফিট আছে। কারোর অবস্থাই খারাপ না, দেখলাম সবাই ভালো অবস্থায় আছে। আমার প্রথমবার তো, ভালোই লেগেছে।’
নিজের লক্ষ্য সম্পর্কে জানাতে গিয়ে প্রতিভাবান এই ক্রিকেটারের ভাষ্য, ‘লক্ষ্য তো সবারই আছে। আমি যেভাবে নিজেকে প্রস্তুত করেছি। যতটুকু দরকার আমি সেভাবে নিজেকে প্রস্তুত করে রাখবো, বাকিটা নির্বাচক আর আল্লহর উপর নির্ভর করে।’
জাতীয় দলে ডাক পেতে আলাদা করে কোনো কিছু করেননি জানিয়ে সাদমান আরও বলেন, ‘ওরকম কোনো প্রস্তুতি বা কাজ করছিলাম না। যেভাবে আমি অনূর্ধ্ব-১৯, এইচপি বা এ টিমে খেলছিলাম, সেভাবেই খেলছিলাম। ঐভাবেই কাজ করছিলাম। আলাদা কিছুই করিনি।’