-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
বাঁহাতের ইনজুরির পুনর্বাসনের অংশ হিসেবে ধীরে ধীরে অনুশীলন চালিয়ে যাওয়া তামিম যথারীতি অনুশীলন করছিলেন মঙ্গলবারও (১৩ নভেম্বর)। কিন্তু একাডেমি মাঠে অনুশীলনের সময় সাইড স্ট্রেইনের ইনজুরিতে পড়েন তিনি।
এই চোটে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী উইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজে তামিম অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
তামিমের ইনজুরি প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু একটি আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যমকে জানান, ‘তামিমের ইনজুরি সম্পর্কে ডাক্তারের প্রতিবেদনের অপেক্ষা করছি আমরা। তবে প্রথম টেস্টের জন্য তাকে পাওয়া কঠিন হবে।’
নেটে ব্যাট করার সময় চোট পাওয়া তামিম এখন রয়েছেন ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে। তামিমের ইনজুরি সম্পর্কে জানিয়ে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘ব্যাটিং অনুশীলনের সময় সাইড স্টেইনের ইনজুরিতে পড়েছেন তামিম। পাঁজরে ব্যথা রয়েছে। আমরা আল্ট্রাসনো করেছি এবং তাঁকে ৪৮ ঘণ্টার বিশ্রাম দিয়েছি। যদি ৪৮ ঘণ্টার মধ্যে তামিম কোনো ব্যথা অনুভব না করেন তাহলে দ্রুত সুস্থ হয়ে যাবেন। কিন্তু ব্যথা হলে এক্স-রে করতে হবে।’
ইউনিমনি এশিয়া কাপ ২০১৮ আসরের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলার সময় হাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম। ব্যথার পরিমাণ বেশি থাকায় চোটের ধরন জানতে এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। স্ক্যানে তামিমের বাঁহাতের কব্জিতে চিড় ধরা পড়ে। এরপর হাসপাতাল থেকে মাঠে ফিরে দলের বিপদে ৪৭তম ওভারের শেষ বলে এক হাতে ব্যাট নিয়ে উইকেটে নেমে পড়েন তামিম। মুশফিকের সাথে শেষ উইকেট জুটিতে মহাগুরুত্বপূর্ণ ৩২ রান যোগ করেন।
তামিম দলে না থাকায় এশিয়া কাপে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে টাইগারদের টপ অর্ডারকে। ওয়ানডেতে সাম্প্রতিক সময়ে তামিম ছিলেন অপ্রতিরোধ্য। দুর্দান্ত ক্রিকেটের সেই ধারাবাহিকতা ভাঙে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মারাত্মকভাবে চোট পেলে। যদিও প্রাথমিক চিকিৎসা শেষে এই ভাঙা হাত নিয়েই ঐ ম্যাচে শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমে ব্যাট করেছিলেন তামিম। তার সেই দুঃসাহসিকতা কেড়ে নিয়েছিল ক্রিকেট বিশ্বের প্রশংসা। তবে সেই প্রশংসার আড়ালে দলের জন্য ছিল দুঃসংবাদ। এই চোটের কারণে তামিম যে অনুপস্থিত থাকছেন চলমান জিম্বাবুয়ে সিরিজেও! এখন নতুন চোটের জন্য উইন্ডিজ সিরিজেও তামিম যদি দলে না থাকেন তাহলে দলের উপর পড়তে পারে নেতিবাচক প্রভাব।





