-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

২৫ বছর বয়সী শ্রীলঙ্কান অফ স্পিনারকে এবার তাই বসতে হচ্ছে ‘পরীক্ষার বেঞ্চে’। বোলিং অ্যাকশন বৈধ, অবৈধ নয়- এটি প্রমাণ করার জন্য ১৪ দিন সময় পাচ্ছেন তিনি। এই ১৪ দিনের মধ্যে অবশ্য প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নিতে পারবেন তিনি, খেলতে পারবেন আন্তর্জাতিক ম্যাচও।
তবে আইসিসির পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষার পর অ্যাকশন অবৈধ বা নীতি বহির্ভূত প্রমাণিত হলে নিষিদ্ধ হবে তার বোলিং। সেক্ষেত্রে বোলিং সত্তা নিয়ে দলে থাকা ধনঞ্জয়া যে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বাদ পড়বেন, সেটি বলা বাহুল্য। পরীক্ষায় ফলাফলে অ্যাকশন অবৈধ আসলেও অবশ্য অ্যাকশন শুধরে বোলিংয়ে ফেরার সুযোগ খোলা থাকবে তার।
শ্রীলঙ্কার হয়ে ৪টি টেস্ট, ৩০টি ওয়ানডে ও ১৬টি টি-২০ ম্যাচ খেলা এই ক্রিকেটারের টেস্ট অভিষেক ঘটে গত ফেব্রুয়ারিতে। যদিও ২০১২ সালে গায়ে জড়ান ওয়ানডে ও টি-২০ ফরম্যাটের জার্সি। টেস্ট অভিষেকের বছরেই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন, তাও আবার টেস্ট ম্যাচের বোলিং নিয়েই; আকিলা ধনঞ্জয়ার ক্যারিয়ারের জন্য এটি বেশ বড় এক ধাক্কাই। ধাক্কাটা তিনি সামলাতে পেরেছেন কি না, সেটি বোঝা যাবে তার অ্যাকশন পরীক্ষার ফলাফল দেখার পর!





