-
-
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.
নির্বাচিত খবর
লিংকসমূহ
ইনফরমেশন ও যোগাযোগ
লিগ্যাল তথ্য
More
- নির্বাচিত খবর
- লিংকসমূহ
- ইনফরমেশন ও যোগাযোগ
- লিগ্যাল তথ্য
██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗ ██████╗ ██████╗ ███╗ ███╗
██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║ ██╔════╝██╔═══██╗████╗ ████║
██║ ██║ ██║██║ ██║█████╗ ██████╔╝ ██╔╝╚██║ ██║ ██║ ██║██╔████╔██║
██║ ██║ ██║██║ ██║██╔══╝ ██╔══██╗ ██╔╝ ██║ ██║ ██║ ██║██║╚██╔╝██║
╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║ ██║ ██║ ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝ ╚═╝ ╚═╝ ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝ ╚═╝
Developed By Coder71 Ltd.

টস জিতে আগে ব্যাটিং করে ঢাকা প্লাটুনকে ১৪৪ রানে আটকে দেয় চট্টগ্রাম। ১০৪ রানের মধ্যেই ঢাকার প্রথম ৮টি উইকেট তুলে নেয় সাগরপাড়ের দলটি। তবে শেষ ওভারে একটু খরুচে বোলিং করে ফেলেন জিয়াউর রহমান ও মেহেদী হাসান রানা। তবে ঢাকাকে আটকানোর কাজ প্রথমেই অনেকটা সেরে রেখেছিলেন রুবেল হোসেন- রায়াদ এমরিটরা।
জয়ের কৃত্বিত্বও তাই বোলারদেরকেই দিয়েছেন রিয়াদ, 'আমাদের বোলাররা কাজটা সহজ করে দিয়েছে। টস জেতাটাও গুরুত্বপূর্ণ ছিল। কারণ ১২/১৩ ওভার পর্যন্ত উইকেট বোলারদের জন্য ভালো ছিল। এটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। অনেক সময় উইকেটে সহযোগিতা পেয়েও বোলাররা ভালো না করলে ফল আসে না, তাই বলবো বোলাররা দারুণ কাজ করেছে।'
টস হারা নিয়ে আক্ষেপ করেছেন ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মুদ্রার ঠিক উল্টো পিঠটা দেখা গেল রিয়াদের কাছে। টস জিতে খুশি তিনি বলছেন, 'আমার উইকেট দরকার ছিল তাই মাঝের দিকে রুবেলকে বলে এনেছিলাম। ছয়/চার তো শেষের দিকে হবেই। আমার মনে হয়, ১৪৪ এর মধ্যে আটকে দিতে পেরে খুব ভালো হয়েছে। আমাদের পরিকল্পনা ছিল, জুটি গড়ে ধরে ধরে খেলা।'
ধারাবাহিকভাবে রান পেয়ে যাওয়া ইমরুল কায়েস এলিমিনেটরেও খেলেছেন ২২ বলে ৩৯ রানের কার্যকরী ইনিংস। অনুমিতভাবেই টুর্নামেন্টের শীর্ষ রান-সংগ্রাহকদের একজন কায়েসের প্রশংসা করেছেন অধিনায়ক রিয়াদ। চোটের কারণে রিয়াদের খেলতে না পারা ম্যাচগুলোতে চট্টগ্রামকে নেতৃত্বও দিয়েছিলেন কায়েস।
কায়েসের ধারাবাহিক খেলার ব্যাপারে রিয়াদ বলেন, 'ও অনেক দায়িত্ব নিয়ে খেলছে। যেভাবে নিজের ইনিংসটাকে সাজাচ্ছে, দেখতে ভালো লাগছে। টপ অর্ডারে একজন এরকম ধারাবাহিক রান করলে দলের খুব ভালো হয়। ও কয়েকটি বড় ইনিংস খেলেছে এবার। এটা ওর নিজের এবং দলের জন্যও ভালো।'
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। 